ইনস্ট্যান্ট রাবড়ি (instant rabri recipe in Bengali)

#সহজ রেসিপি
বর্তমানের প্রতিকূল পরিবেশে বাড়ির সদস্যদের মন খারাপ কাটিয়ে তুলতে সামান্য কিছু উপকরনের সাহায্যে আপনিও বানিয়ে ফেলুন এই সহজ এবং উপাদেয় পদটি।
ইনস্ট্যান্ট রাবড়ি (instant rabri recipe in Bengali)
#সহজ রেসিপি
বর্তমানের প্রতিকূল পরিবেশে বাড়ির সদস্যদের মন খারাপ কাটিয়ে তুলতে সামান্য কিছু উপকরনের সাহায্যে আপনিও বানিয়ে ফেলুন এই সহজ এবং উপাদেয় পদটি।
রান্নার নির্দেশ
- 1
একটি ছড়ানো ও তলা ভারি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করতে হবে এবং দুধের সরগুলো ক্রমাগত সরিয়ে এক পাশে করে দিতে হবে।
- 2
দুধ জ্বাল দিয়ে প্রায় অর্ধেক হয়ে এলে ওতে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া মুড়ি দিয়ে মিশ্রণটি সমানে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। মিনিট পাঁচেকের মধ্যেই মিশ্রণটি ঘন হয়ে আসবে।
- 3
এবারে দুধ-মুড়ির মিশ্রণে পরিমাণ মতো চিনি যোগ করে আবার পাঁচ মিনিটের মতো মিশ্রনটি জ্বাল দিতে হবে কারণ চিনি দেবার সঙ্গে সঙ্গেই জল বেড়িয়ে মিশ্রণটি পাতলা করে দেয়।
- 4
দুধ জ্বাল দেবার সময় কিছুটা দুধ নিয়ে সেটা দিয়ে গুঁড়ো দুধটা গুলে রাখতে হবে। এখন সেটা ওই মিশ্রণে যোগ করতে হবে যা খোয়ার পরিবর্ত হিসেবে কাজ করবে।
- 5
ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি। সব শেষে ছোটো এলাচ গুঁড়ো করে সেটা উপর থেকে ছড়িয়ে ঠান্ডা করে মাটির পাত্রে ভরে ফ্রিজে রেখে দিতে হবে জমাট বাঁধার জন্য। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে উপর থেকে একটু বাদাম কুচি এবং সামান্য এলাচ গুঁড়ো ছড়ালেই তৈরি
- 6
টিপ: মনে রাখতে হবে পুরো রান্নাটা অল্প আঁচে করতে হবে। পাত্র যত ছড়ানো হবে রাবড়ি ততই ভালো ভাবে বানানো সম্ভব।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (8)