ভাপা আম দই (bhaapa aam doi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
জল ঝরানো টক দই এর সঙ্গে, কনডেন্সড মিল্ক ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর পাকা আমের পাল্পের পেস্ট ভালো করে মেশাতে হবে।
- 2
এবার একটা টিফিন কৌটোতে ভরে, আলুমিনিয়াম ফয়েল দিয়ে মুখ বন্ধ করে বা কৌটোর ঢাকনাও লাগলে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে, টিফিন কৌটোটা রেখে কুকারের মুখ বন্ধ করে গ্যাসে বসাতে হবে। 3 টে সিটি পড়লে, গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 3
10 মিনিট পর কুকার থেকে বের করে, ঠান্ডা করে ফ্রীজে রাখতে হবে 2 ঘন্টা। তারপর আমের টুকরো, পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভাপা আম দই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12797008




মন্তব্যগুলি (2)