২ লেয়ার পুডিং (2 layerd Pudding recipe in Bengali)

২ লেয়ার পুডিং (2 layerd Pudding recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কেরামেল এর জন্য উপকরণ:
একটা স্টিল এর বাটিতে চিনি (৪ টি স্পুন) এবং পানি (২ টি স্পুন) দিয়ে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটি বাদামি রং ধারন করে। এরপর বাটিটা কে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। - 2
একটা পাতিলে দুধ দিয়ে ভাল ভাবে গরম করে নিতে হবে, গরম এর একপরজায়ে, ২ টা এলাচি,কন্ডেন্স মিল্ক (৩ টেবিল চামচ), এবংকাস্টার্ড পাউডার (১/২ টি স্পুন) টি ২টিস্পুন অল্প পানিতে মিলিয়ে দিয়ে দিতে হবে দুধ এ। এরপর সব একসাথে ভালভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এবং এলাচি গুলো সরিয়ে ফেলতে হবে।
- 3
একটা বাটিতে ৪ টা ডিম ফাটিয়ে নাড়াতে হবে ভাল মতন। কিছুক্ষণপর সাথে ১/২ কাপ চিনি দিয়ে ভাল করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে ঠাণ্ডা দুধটি ডিম এর মধ্যে ঠেলে দিয়ে নাড়াতে হবে।
- 4
মিশ্রন ২ টি আলাদা বাটিতে সমান পরিমান এ ভাগ করে নিতে হবে। ১টি বাটির মিশ্রণে কোকো পাউডার মিশিয়ে নারিয়ে নিতে হবে।
- 5
সব মিশানো হয়ে গেলে কেরামেল এর বাটিতে প্রথমে সাদা বাটির মিশ্রন পরে দ্বিতীয় লেয়ার এ চকলেট এর মিশ্রন ঢেলে দিয়ে বাতিটাকে চুলায় একটা বড় হাড়িতে ৪/৫ কাপ পানি দিয়ে হাড়ির মুখ থাকনা দিয়ে ঢেকে দিতে হবে (১৫-২৫ মিনিট) যেন বাতাস না ধুকতে পারে। সব শেষে পুডিং টি নামিয়ে ঠাণ্ডা করে একটা প্লেট এ ধেলে নিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি