রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আনুমানিক তিন থেকে চার ইঞ্চি করে
- 2
একটি প্যানে সরিষার তেল গরম করে নিতে হবে এবং ওই তেলে বেগুন গুলো ভেজে নিতে হবে।প্রতিটি সাইড তিন থেকে চার মিনিট করে লো হিট এ ভাজতে হবে।
- 3
আরেকটি প্যানে সরিষার তেল গরম করে নিতে হবে। ওই তেলে প্রথমে একে একে পাঁচফোড়ন তেজপাতা এবং পেঁয়াজকুচি এড করতে হবে। পেঁয়াজ গুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
- 4
পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে তাতে বাটা মসলা গুলো এড করে দিতে হবে। এরই সাথে লবণ এবং লাল মরিচ গুড়া দিয়ে দিতে হবে।হালকা পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে
- 5
মসলা কষিয়ে আসলে তাতে ভেজে রাখা বেগুন গুলো সাজিয়ে দিতে হবে। এই পর্যায়ে গোটা রসুনের কোয়া গুলো দিয়ে দিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে
- 6
অবশেষে তেঁতুলের রস এবং কাঁচামরিচ গুলো এড করে ঢাকনা দিয়ে আরও দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রয়োজনে সামান্য পরিমাণ পানি দেওয়া যেতে পারে।
- 7
এইবার একটি বাটিতে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি