স্পাইসি রেড গ্রিলড্ চিকেন (Spicy Red Grilled Chicken recipe in Bengali)

বাসায় বসে সহজ উপায়ে স্পাইসি রেড গ্রিলড্ চিকেন বানিয়ে ফেলুন!
স্পাইসি রেড গ্রিলড্ চিকেন (Spicy Red Grilled Chicken recipe in Bengali)
বাসায় বসে সহজ উপায়ে স্পাইসি রেড গ্রিলড্ চিকেন বানিয়ে ফেলুন!
রান্নার নির্দেশ
- 1
চামড়াসহ মুরগিটি ৪ ভাগে কেটে ভালভাবে ধুয়ে নিন
- 2
ব্লেন্ডারে শুকনো মরিচ, রসুন, কাচা মরিচ (বিচি ছাড়িয়ে), পুদিনা পাতা, লেবুর রস, সয়াসস, ভিনেগার, টমেটো সস, গোল মরিচের গুড়া, মাখন, লবণ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন
- 3
ব্লেন্ড করা মসলা মুরগি তে ভালভাবে মাখিয়ে ১ ঘন্টা ফ্রিজে রাখুন
- 4
ইলেক্ট্রিক ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি হীট করে নিন।
- 5
ওভেন এর প্যানে মাখন মাখিয়ে তার উপর মুরগির টুকরোগুলি বসিয়ে দিন এবং ওভেন এ ঢুকিয়ে দিন
- 6
১০ মিনিট পর প্যান বের করে এনে মুরগির টুকরোগুলি উল্টিয়ে ব্রাশ দিয়ে মাখন মাখিয়ে দিন এবং আবার ওভেনে ঢুকিয়ে দিন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
- 7
১০ মিনিট পর বের করে নিন এবং দেখে নিন দু-পাশেই সঠিকভাবে রান্না হয়েছে কিনা। যদি মনে হয় আরো কিছুক্ষন রান্নার প্রয়োজন তাহলে আবার ওভেনে ঢুকিয়ে দিন। রান্না হয়ে গেলে গ্রিলড্ চিকেনটি ৫ মিনিট বাইরে রেখে দিন (রেস্টিং)।
- 8
ইলেক্ট্রিক ওভেন ছাড়াও নন-স্টিক ফ্রাইয়িং প্যান অথবা গ্রিল প্যানে ও বানিয়ে ফেলতে পারবেন এই গ্রিলড্ চিকেন।
- 9
এই গ্রিলড্ চিকেন এর সাথে পটেটো ওয়েজেস অথবা ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারেন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি