চিকেন বার্গার (Chicken Burger recipe in Bengali)

Sadia Jannat Maliha @cook_24138468
চিকেন বার্গার (Chicken Burger recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা বাটিতে মুরগি কিমা ঢেলে তাতে এক এক করে সাদা গোল মরিচ গুড়া (১ টেবিল চামচ),সয়া সস (১ টেবিল চামচ),পেয়াজ বাটা(১ চা চামচ), রসুন বাটা (১ চা চামচ), আদা বাটা(১ চা চামচ),চিকেন মিন্স, লবণ, ডিম,গরম মশলা গুড়া, ব্রেড ক্রামস, টমেটো সস দিয়ে ভাল ভাবে হাত দিয়ে মাখিয়ে ১০/১৫ মিনিট রেখে দিব।
- 2
বার্গার সস বানানোর জন্য প্রথমে একটা বাটিতে গুড়া দুধ, চিনি, মেয়নিজ,সরিষা তেল,পাপেরিকা পাউডার,সাদা গোল মরিচ গুড়া,টমেটো সস দিয়ে ভালভাবে মাখিয়ে নিতে হবে।
- 3
একটা কড়াই এ মুরগি কিমা মারিনেট হয়ে গেলে গোল করে কাবাব বানিয়ে, তেল এ ভেজে নিতে হবে।
- 4
সর্বশেষ বার্গারটি বাটার দিয়ে ভেজে ২ টা স্লাইসে কেটে নিতে হবে, এবং প্রথমে সস এরপর চিজ,লেটুস পাতা, টমেটো, শসা, পেয়াজ, বান দিয়ে উপরে আরও একটা চিজ দিয়ে বান দিয়ে উপরে ঢেকে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বার্গার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12801936



মন্তব্যগুলি