ইলশে ভাপাই (ilshe bhapai recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
দুই ধরনের সরষে বেটে নিন। বাটার সময় কিছুটা নুন ও কাঁচালঙ্কা দিতে হবে। এতে সরষে বাটা তেতো হবে না। মাছের টুকরা নুন ও হলুদ দিয়ে মেখে রেখে দিন কিছুক্ষণ। একটি ছড়ানো বাটিতে সরষের তেল, সরষে বাটা, হলুদ, নুন ও লঙ্কাগুঁড়ো দিন। কাঁচালঙ্কা র মুখ চিড়ে দিয়ে দিন। মেখে রাখা মাছ দিয়ে দিন মসলার মিশ্রণে। হাত দিয়ে মসলা মেখে নিন মাছের টুকরায়। সামান্য জল দিয়ে বাটি ঢেকে রাখুন বাটি। বাটির মুখ ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ১৫ মিনিট এভাবেই রাখতে হবে।
- 2
একটি গভীর প্যান বা হাঁড়িতে জল গরম করুন। জল ফুটে ওঠার আগেই মাছসহ বাটি জলের মধ্যে বসিয়ে দিতে হবে। মিডিয়ামের চাইতেও একটু কম থাকবে গ্যাস এর আঁচ। বাটি যেন অর্ধেক অংশ পর্যন্ত জলেতে ডুবে থাকে। উপরে একটি কাপড় দিয়ে দিন। এতে উপর থেকে তাপ বের হতে পারবে না। ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রাখতে হবে। বাটির মুখ খুলে দেখুন উপরে তেল ভেসে উঠেছে কিনা। তেল ভেসে উঠলে হয়ে গেছে ভাপা ইলিশ রান্না। ভাতের সঙ্গে ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (13)