পনির পকোড়া (Paneer pakora recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনির গুলো কে লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
- 2
একটি বাটিতে সুজি টাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আরও একটি বড় বাটি নিয়ে তাতে বেসন,চাল গুরো,গোলমরিচ গুঁড়া,লঙ্কা গুঁড়ো,স্বাদ মতন নুন,হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে।
- 3
তারপর সুজি টা ভালো করে ভিজে গেলে বা ফুলে উঠলে তখন ওই বেসনের সাথে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে একটা বেটার বানিয়ে নিতে হবে,তবে বেশি পাতলা বা বেশি গাঢ় না যাতে বেসনের বেটার টা পনিরের গায়ে ভালো ভাবে লাগে সেই রকম।তারপর পনির গুলো বেসনের বেটার এর মধ্যে দিয়ে দিতে হবে।গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে গরম হলে ভেজে নিতে হবে অবশ্যই ধিমী আঁচে দুই পিঠ হালকা লাল করে ভেজে তুলে নিলেই তৈরি পনির পকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12877688









মন্তব্যগুলি (4)