আলুর মোমো (aloor momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু গ্রেড করে কেঁটে সিদ্ধ করে নিতে হবে। গাজর ও গ্রেড করে কেঁটে সিদ্ধ করে নিতে হবে। পিয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচিকুচি করে নুন এবং সয়াসস দিয়ে মেখে নিতে হবে।
- 2
ময়দা,নুন,দিয়ে জলের সাহায্যে মেখে নিতে হবে। ছোট্ট ছোট্ট লেচি করে গোল গোল করে বেলে নিয়ে তাতে আলুর পুর দিয়ে দিতে হবে। মোমো অনেক আকারের হয়। পছন্দের আকারে মোমো তৈরি করে রাখতে হবে।
- 3
মোমো র সুপ এবং মোমো স্টিম একসাথে হবে। মোমো স্ট্যান্ডের নিচে জল, নুন,গাজর,আদা,রসুন,গোলমরিচ দিয়ে মোমো গুলো স্টিমে দিতে হবে। সুপের ভাপে মোমো তৈরি হয়ে যাবে। আর সুপ টা সার্ভ করার জন্য কাচা আলু র মাঝখানে কুড়িয়ে নিতে হবে। তাতে সুপ পরিবেশন করেছি।
- 4
চাটনি ছারা মোমো অসম্পূর্ণ। শুকনো লঙ্কা বাটা র সাথে নুন আর লেবুর রস মিশিয়ে চাটনি তৈরি করে ছি। কাচা আলু র মাঝে কুড়িয়ে ফাকা করে চাটনি পরিবেশন করেছি।
- 5
গরম গরম আলু র মোমো তৈরি। অসম্ভব ভালো খেতে হয়। কম খরচে ঘরে তৈরি মোমো। পাহাড়ের কথা মনে করিয়ে দেবে।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (7)