পর্দা বিরিয়ানী (parda biryani recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতি চাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নুন দিয়ে ভাত করে নিতে হবে। 80% সেদ্ধ হবে ভাত।ঠান্ডা করে রাখতে হবে। আধা কাপ দুধে এক চামচ ইস্ট, এক চামচ চিনি দিয়ে রেখে দিতে হবে 15 মিনিট এক্টিভ হবার জন্য ।তারপর ইস্ট এক্টিভ হলে ময়দা টা মেখে নিতে হবে নুন দিয়ে। 2 ঘন্টা রেখে দিতে হবে।
- 2
দু ঘন্টা পর ময়দা টা অনেক বড়ো করে বেলে নিতে হবে তেল দিয়ে। একটা বড়ো গামলায় তেল, আর একটু ময়দা লাগিয়ে তার উপরে বড়ো রুটিটা বিছিয়ে দিতে হবে।হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে গামলায় রুটিটা। এবার প্রথমে ভাতের লেয়ার দিয়ে চিকেন কষা বা ডিম কষা বা পনীর কষা যেটা খুশি দিয়ে পিঁয়াজ বেরেস্তা দিতে হবে। তার উপরে আবার ভাত দিতে হবে।আবার পিঁয়াজ বেরেস্তা দিতে হবে। এবার আধা কাপ দুধে ভেজানো কেশরে, মিঠা আতর, কেওড়া জল মিশিয়ে বিরিয়ানী র চারি দিকে ছড়িয়ে দিতে হবে।তারপর ঘি দিতে হবে উপর থেকে ছড়িয়ে।
- 3
এবার ছবিতে যেভাবে ভাঁজ করে ছি সেভাবে ভাঁজ করতে হবে আর ডিমের গোলা দিতে হবে।পুরো রুটিটা ভাঁজ করে বিরিয়ানী ঢাকা হলে, মাইক্রো ওভেনের ট্রেকে গামলার উপর রেখে, উল্টে দিতে হবে । ছবির মতো করে।এবার উপরে ডিম ব্রাশ করে সাদা তিল, কালজিরে দিতে হবে।
- 4
মাইক্রো ওভেনকে 140 ডিগ্রি তে কনভেকশন মোডে, 30 মিনিট সময় সেট করে, 10 মিনিট প্রিহিট করে, বিরিয়ানীর ট্রে টা ভেতরে দিতে হবে। 20 মিনিটে পুরো বিরিয়ানী তৈরি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে বের করে নিয়ে, রায়তার সঙ্গে পরিবেশন করতে হবে।উপরের রুটিটা নান। তাই ওটাও খাওয়া যাবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)