এগ ডেভিল উইথ পটেটো কোটিং (egg devil with potato coating recipe in Bengali)

এগ ডেভিল উইথ পটেটো কোটিং (egg devil with potato coating recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুগুলি সিদ্ধ করে নিতে হবে
- 2
এরপর সিদ্ধ আলুগুলি ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যেন একটুও দানা না থাকে। এরপর ওই আলুর মধ্যে পরিমাণ মত নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ভাজা মশলা, অল্প গরম মশলার গুঁড়ো, 4-5 টি কাঁচালঙ্কা কুঁচোনো ও কিছুটা ধনেপাতা কুঁচোনো দিয়ে ভালো করে মেখে আলুর একটি মন্ড তৈরী করতে হবে।
- 3
এরপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তেল গরম হলে কুঁচোনো পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ একটু রঙ ধরলে তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে। এরপর আলুর মন্ডটি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে আলুর পুরটি একটি পাত্রে তুলে রাখতে হবে।
- 4
4টি ডিম সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলি অর্ধেক করে একটু নুন ও মরিচ ছড়িয়ে দিতে হবে।
- 5
এরপর একটি ব্যাটার বানাতে হবে। একটি পাত্রে 2টি ডিম ফেটানো, একটু নুন, মরিচগুঁড়ো, কর্ণফ্লাওয়ার গুঁড়ো ও একটু জল দিয়ে ভালো করে কাঁটাচামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। মিশ্রনটির মধ্যে যেন বাবল্ না থাকে খেয়াল রাখতে হবে।
- 6
এরপর একটি পাত্রে ব্রেড ক্রাম্প রেডী করতে হবে। আমি টোস্ট গুঁড়িয়ে বানিয়ে নিয়েছিলাম।
- 7
এরপর ডেভিলটি বানাতে হবে। একটি করে অর্ধেক ডিম নিয়ে কিছুটা আলুর পুর কুসুমের দিকে বসিয়ে একটি পূর্ণ ডিমের আকারে গড়তে হবে। এরপর বাকি সাদা অংশটিও আলুর পুর দিয়ে ঢেকে দিয়ে চেপে বসিয়ে একটি বড় সাইজ পূর্ণ ডিমের আকারে গড়ে নিতে হবে।
- 8
এরপর ডেভিল গুলিকে প্রথমে ব্যাটার এ ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্প মাখিয়ে নিতে হবে। এই পদ্ধতিটি দুবার করে করলে ভাজার সময় আলুর পুরটি খুলে আসবেনা।
- 9
এরপর কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে ডেভিল গুলি ডিপ ফ্রাই করে তেল ঝরিয়ে একটি পাত্রে পেপার ন্যাপকিনের উপর তুলে নিতে হবে যাতে বাড়তি তেল পেপার ন্যাপকিন এ টেনে নেয়। তৈরী গরম গরম ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (7)