পটেটো কর্ণ ভেজ টিক্কা ফ্রাই (potato corn veg tikka fry recipe in Bengali)

সন্ধ্যা ভোজনের চা এর সাথে টা তা জদি হয় মুখরোচক খাবার তাহলে সন্ধ্যা টা জমে যায়। তাই বানিয়ে নিলাম চটজলদি মুখরোচক পটেটো কর্ণ ভেজ টিক্কা ফ্রাই

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলো কে কেটে জলে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে ক্যাপ্সিকাম,কাঁচালঙ্কা,ধনেপাতা কুচি করে নিতে হবে
- 2
তারপর একটা বাটিতে সিদ্ধ করা আলু,কাঁচালঙ্কা,ধনেপাতা,ক্যাপ্সিকাম 2চামচ বেসন 1চামচ ময়দা 2চামচ নুন 1/2 চামচ চিনি 2 চামচ জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে
- 3
এরপর হাতের তেলোয় তে গোল সেপ করে 4চামচ বেসন 2চামচ ময়দা 1চামচ নুন 1চামচ সাদাতেল 1চামচ চিলি ফ্লেকস্ দিয়ে 1/2 কাপ জল দিয়ে বেটার করে তাতে টিক্কা গুলো ডুবিয়ে সাদা তেলে ভেজে নিলে রেডি পটেটো কর্ণ ভেজ টিক্কা ফ্রাই।
- 4
এরপর একটি প্লেটে ধনেপাতা আর টম্যাটো সস্ দিয়ে পরিবেশন করুন পটেটো কর্ণ ভেজ টিক্কা ফ্রাই।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)