ছানা পোড়া (Chana pora recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস অন করে দুধ জ্বাল দিয়ে নিতে হবে. দুধ এ বলক উঠলে লেবুর রস দিয়ে ছানা কাটাতে হবে. তারপর ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে পুরো শুকনো করলে হবে না. তারপর একটা বাটিতে ওই ছানা নিতে হবে.
- 2
ভালো করে হাতে করে ছানা চটকে নিতে হবে. ভুলেও মিক্সিতে দেবেন না. ছানা চটকানো হয়ে গেলে তার মধ্যে একে একে ব্রেকিং পাউডার, চিনি, গুঁড়ো দুধ, সুজি ও এলাচ গুঁড়ো মেশান ভালো করে মেখে নিন. যদি দরকার হয় তবে ওই ছানার জল দিয়ে দিন প্রয়োজন বুঝলে. ব্যাটার ঘন হবে না পাঠালেও হবে না এইভাবে মেখে নিন
- 3
গ্যাসে পেশার কুকার গরম করতে দিন তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে তাতে এক চামচ ঘি মাখান. তার ওপর বাটার পেপার দিন আবারো একটু ঘি মাখান. তারপর সমস্ত ব্যাট একটা ওই পাত্রে ঢেলে দিন.
- 4
যদি ইচ্ছে হয় গরম প্রেসারের মধ্যে দিয়ে গরম করতে দিতে পারেন [আমি কিছু ব্যবহার করিনা নুন বা কোন স্ট্যান্ড]. তারপর ওই অ্যালুমিনিয়ামের বাটিটা ব্যাটারটা রেডি করা ছিল ওটা দিয়ে দিন তারপর 45 মিনিট পর 30 মিনিট পর একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিন ওটা হয়ে গেছে কিনা যদি কাঠির গায়ে লেগে না থাকে. তাহলে বুঝবেন আপনার ওই ছানা পোড়ারেডি হয়ে গেছে. আর যদি লেগে থাকে তাহলে ওটা এখনো হয়নি পাঁচ মিনিট অন্তর অন্তর চেক করতে থাকুন হয়ে যাবার পর গরম অবস্থায় এটা বের করতে যাবেন না ভেঙে যাবে.
- 5
ঠান্ডা হয়ে গেলে ওটা সাইড দিয়ে আস্তে করে ছুরি বুলিয়ে নিয়ে একটা প্লেটের উপর হালকা করে প্রেস করুন দেখবেন বেরিয়েছে. তাহলেই আমাদের এই সুন্দর বিখ্যাত ওড়িশার ছানা পোড়া রেসিপি পরিবেশন জন্য প্রস্তুত.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (8)