আচারী চিকেন কাবাব (achaari chicken kabab recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
আচারী চিকেন কাবাব (achaari chicken kabab recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আচারী মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য তাওয়া গরম করে সব গোটা মশলা সরষে, কালো জিরে, মেথী ও মৌরি শুকনো খোলায় ভেজে নিতে হবে। ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে। ওই তাওয়াতে বেসন ও শুকনো খোলায় ভাজতে হবে ১ মিনিটের জন্য।
- 2
এবারে চিকেন টুকরো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝড়িয়ে নিতে হবে। এবারে চিকেনে টক দই, বেসন, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মশলা, সরষের তেল ও লবণ দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১ ঘন্টার জন্য।
- 3
এবারে ব্যাম্বু স্কিউয়ারস ১৫-২০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।কনভেকশন ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন কে ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে হবে। চিকেনের টুকরো গুলো একটা একটা করে স্কিউয়ারে গেঁথে ওভেন প্রুফ ট্রেতে রাখতে হবে। এরপর ২০ মিনিট গ্রিল করতে হবে। ২০ মিনিট পর উল্টো দিক টাও গ্রিল করতে হবে ১০ মিনিটের জন্য।
- 4
৩০ মিনিট পর ওভেন থেকে বের করে চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)