কাতলা মাছের রসা আলু দিয়ে ❤️ ( katla macher rosa aloodiye recipe in Bengali)

Minakshi Banerjee @cook_24063304
#ক্যুইক ফিক্স ডিনার
কাতলা মাছের রসা আলু দিয়ে ❤️ ( katla macher rosa aloodiye recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
মাছ ধুয়ে নিন এবার নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তাতে মাছ দিয়ে কড়া করে ভাঁজতে হবে। তারপর ঐ তেলে আলু লম্বা কাটা আলু ভেজে তুলুন।
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা আদাবাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে টমেটো বাটা, লং ঙ্কা বাটা ও লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভাজুন। তারপর সেই ভাজা তে জিরা গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
এরপর কষানো মসলার গন্ধ বের হলে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে জল দিয়ে ঢেকে দিন ১০ মিনিট পর ঢাকনা খুলে ভাঁজা মাছ দিয়ে হালকা ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।
- 4
রেডি কাতলা মাছের রসা আলু দিয়ে। গরম ভাতে দারুন খেতে, ❤️❤️🙏
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12972838








মন্তব্যগুলি (9)