রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর তাতে একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন টকদই ৪ টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো ভাবে মাংস মেখে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে
- 2
এবার আলু খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে নিতে হবে আর গাজর গুলি ও একটু খোসা ছাড়িয়ে দুমু দূমু করে কেটে ধুয়ে নিতে হবে
- 3
এবার গাসে জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে তাতে বাকি তেল দিয়ে তেল গরম হলে পরে কেটে রাখা আলু গাজর ও কিউব করে কাটা পেঁয়াজ আর পরিমাণ মতো নুন দিয়ে হাল্কা করে ভেজে তুলে নিতে হবে
- 4
এবার ওই তেলেই তেজপাতা ও গোটা গরমসালা ফোড়ন দিয়ে মেখে রাখা মাংস দিয়ে দিতে হবে আবার আঁচ কমিয়ে ভালো ভাবে মাংস কষাতে হবে যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়ে
- 5
মাংস দিয়ে তেল ছাড়লে পড়ে যেমন ঝোল রাখতে চাইবে তার দিয়ে একটু বেশি গরম জল দিয়ে দিতে হবে এবং সাথে আগে দিয়ে ভেজে রাখা আলু গাজর পেঁয়াজ
গুলি ও পরিমাণ মতো নুন দিয়ে মিনিট ১০-১৫ মাঝারি আঁচে ফুটতে দিতে হবে - 6
ভালো ভাবে ঝোল ফুটে একটু ঘনো হলে পর গুঁড়ো গরমসাল ও ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি গাজর দিয়ে মুরগি এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)