রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোল মরিচ গুঁড়ো, গরম মশলা আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মত ঢেকে রাখতে হবে।
- 2
আর একটা জায়গায় ডিম টা ফাটিয়ে তাতে ২ টেবিল চামচ কন ফ্লাওয়ার দিয়ে আর একটু নুন দিয়ে ঘুটে নিতে হবে। তার পর কড়াই এ সাদা তেল দিয়ে ওই চিকেন গুলো একবার কন ফ্লাওয়ার এ দিয়ে একবার ফেটানো ডিম এ ডুবিয়ে আর একবার বিস্কুট গুঁড়ো তে দিয়ে সাদা তেল এ লাল করে ভেজে নিতে হবে। দিয়ে ওই তেলের মধ্যে একটূ একটু ডিম হাতে নিয়ে ওর মধ্যে দিয়ে একটা জালি তৈরি করতে হবে দিয়ে ওর মধ্যে ভেজে রাখা চিকেন টা আস্তে করে দিয়ে দিতে হবে।
- 3
তার পর ওল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি চিকেন কবিরাজি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12975167





মন্তব্যগুলি (4)