Brown rice with Black Pepper Chicken recipe in Bengali )

Gargi Chakraborty @cook_22303129
#ক্যুইক ফিক্স ডিনার
Brown rice with Black Pepper Chicken recipe in Bengali )
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
ব্রাউন রাইস টা প্যাকেটের ইনস্ট্রাকশনস ফলো করে সিদ্ধ করে নিতে হবে।
- 2
এরপর একটা প্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে সেটা গরম করতে দিতে হবে । তেল গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে সেটা ভাজতে হবে।
- 3
রসুন ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজ টা খুব ক্রিসপি করে ভাজা হবে না।
- 4
পেঁয়াজ ভাজার পর তার মধ্যে সেলারি দিয়ে 2-3 মিনিট ভাজতে হবে।
- 5
এরপর এর মধ্যে বোনলেস চিকেন টুকরোগুলো দিয়ে high flame এ ভাজতে হবে।
- 6
চিকেন ভাজা হয়ে এলে এরপর তার মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন আর সয়া সস দিয়ে ভাল করে মিক্স করে 1-2 মিনিট medium to low flame এ ভাজতে হবে।
- 7
এরপর সিদ্ধ করা ব্রাউন ড্রেসটা চিকেনের সাথে ভাল করে মিক্স করে নিতে হবে। ব্রাউন রাইস উইথ ব্লাক পেপার চিকেন তৈরি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12987111















মন্তব্যগুলি (7)