ম্যাঙ্গো ভ্যানিলা পান্নাকোটা (mango vanilla panna cotta recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
ম্যাঙ্গো ভ্যানিলা পান্নাকোটা (mango vanilla panna cotta recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমের লেয়ার করতে হবে। এর জন্য আমের কাথ বের করে নিতে হবে। এছাড়াও ক্যানড পাল্প ও ব্যবহার করা যাবে। এর জন্য ১/৪ কাপ গরম জলে জেলাটিন গুলে ১০ মিনিট রাখতে হবে। আমের মিষ্টতা অনুযায়ী চিনি মেশাতে হবে। ক্যানড পাল্প নিলে চিনি মেশাতে হবে না।
- 2
আমের কাথের মধ্যে ১/২ কাপ চিনি ভালো করে মেশাতে হবে। জেলাটিন থকথকে হয়ে এলে আমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাঁচের গ্লাস এর মধ্যে দিয়ে একটু তেরচা করে বসাতে হবে অন্য পাত্রের সাহায্যে। এমন ভাবে রাখতে হবে যেনো কোনাকোনি পাল্প ভরে। গ্লাসে অর্ধেক অংশে আমের কাথ দিয়ে ভরে ওই অবস্থায় ফ্রীজে ২ ঘন্টা রাখতে হবে জমার জন্য।
- 3
২ ঘন্টা বাদে ভ্যানিলার অংশ টা করতে হবে। এরজন্য একটি পাত্রে দুধ গরম করতে হবে মাঝারি আঁচে। হালকা গরম হলে ২ চা চামচ জেলাটিন ও ১/৩ কাপ চিনি দিতে হবে। চিনি গলে যাওয়া অব্দি গরম করতে হবে। খেয়াল রাখতে হবে যেনো দুধ ফুটে না যায়।
- 4
চিনি গলে গেলে গ্যাস বন্ধ করে ফ্রেস ক্রীম ও ভ্যানিলা এসেন্স দুধের সঙ্গে মেশাতে হবে। এবারে দুধের মিশ্রণ টি গ্লাসের বাকী ফাকা অংশে ঢালতে হবে। আবারো গ্লাসটা ফ্রীজে রাখতে হবে ২ ঘন্টার জন্য যাতে ভ্যানিলার অংশটাও জমে যায়।
- 5
ভালো ভাবে জমে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পান্নাকোটা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)