স্প্যানিশ পায়েলা (Spanish paella recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সামান্য পানিতে জাফরান ভিজিয়ে রাখুন।এরপর মাংসগুলোকে 1 চা-চামচ গোলমরিচ, ফিস সস, সয়া সস, আদা রসুন বাটা, সামান্য লবণ, টক দই ম্যারিনেট করে রাখুন 10-15 মিনিট।অন্যদিকে মাঝারি চিংড়ি গুলোকে সামান্য করে ফিস সস, হলুদ গুঁড়ো, মরিচ লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিন। এরপর মাংসগুলোকে 10-15 মিনিট মাঝারি আঁচে ফ্রাই করুন।
- 2
এরপর একই পাতিলে বাকি তেল দিয়ে পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি একটু ভেজে নিয়ে জাফরানের পানি গুলো দিয়ে দিন এতে করে কালার টা দারুন আসবে।এরপর টমেটো পেস্ট দিয়ে, বাকি মসলাগুলো লবণ,হলুদ,মরিচ,ধনে, জয়ফল ও গোলমরিচের গুঁড়া ছেড়ে মাংস এবং স্কুইড ফিস ঢেলে দিন। এরপর চাউল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি এড করে বড় চিংড়ি দুইটা বসিয়ে দিন। এবং ঢেকে রাখুন। পায়েলার পানি মোটামুটি শুকিয়ে আসলে উপর দিয়ে ক্যাপ্সিকাম মটরশুঁটি চিংড়ি দিয়ে দিন
- 3
এরপর মাঝারি আঁচে রেখে পায়েলা দমে রাখুন। ব্যাস তৈরি গরম গরম লেবু দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (9)