পাউরুটির গোলাপ জামুন (paurutir golap Jamun recipe in Bengali)

Uma Pandit @fupi_1975
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
পাউরুটি গুলো ধার বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে গুড়ো করে নিতে হবে ।
- 2
এবার একটি মিক্সিং বোলের মধ্যে পাউরুটি, মিল্কপাউডার, খোয়া, ঘী দিয়ে ভালো করে মাখতে হবে ।
- 3
এবার এর থেকে ছোট ছোট বল বানাতে হবে ।
- 4
কড়াইয়ে তেল ও ঘী গরম করে এই বলগুলো হালকা ফ্লেমে ভাজতে হবে । দুইদিকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ।
- 5
অন্যদিকে একটি প্যানের মধ্যে চিনি ও ১১/২ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে রস বানিয়ে নিতে হবে । এরমধ্যে এলাচ ও গোলাপজল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে । তারপর গোলাপজামুন গুলো দিয়ে প্রায় ১৫ মিনিট মত ভিজিয়ে রাখতে হবে ।
- 6
এবার রস থেকে তুলে গরম বা ঠান্ডা যে ভাবে খুশি সে ভাবে পরিবেশন করতে হবে ।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13021876












মন্তব্যগুলি (6)