চকোলেট ড্রিপ ট্রুফল কেক (chocolate drip truffle cake recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট রেসিপি
চকোলেট ড্রিপ ট্রুফল কেক (chocolate drip truffle cake recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট রেসিপি
রান্নার নির্দেশ
- 1
চকোলেট কেকের ব্যাটার বানানোর জন্য প্রথমে একটি বড় পাত্রে একটি ইলেকট্রিক বিটার দিয়ে ২-৩ মিনিট ডিম বিট করতে হবে মিডিয়াম স্পিডে। এবার ওই মিশ্রণে চিনি দিয়ে আরও ২-৩ মিনিট বিট করতে হবে। এবার অন্য একটি পাত্রে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস্ সিভ্ করে নিয়ে অল্প অল্প করে ওই ডিম আর চিনির মিশ্রণটিতে মিশিয়ে নিতে হবে। এবার দুধ আর বাটার একটি পাত্রে নিয়ে গরম করতে হবে যতক্ষণ না বাটার গলে যায়। এবার এই দুধ বাটার মিশ্রণটি ওই ব্যাটারে দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার ৬ অথবা ৮ ইন্চির কেক মোল্ড গ্রিস করে তাতে ব্যাটার ঢেলে ১৮০ ডিগ্রিতে ওভেন প্রিহিট করে ওই একই টেম্পারেচারে কেক বেক করে নিতে হবে। কেক বেক হলে ওভেন থেকে বের করে ভালোকরে ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে।
- 3
এবার হুইপিং ক্রিম আর কোকোয়া পাউডার একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ না স্টিফ পিক্ ফর্ম হচ্ছে।
- 4
এবার আইসিং করার আগে কেকটিকে হরিজন্টালি ২টো লেয়ারে স্লাইস্ করে নিতে হবে। এবার একটা লেয়ার নিয়ে তাতে সুগার সিরাপ ছরিয়ে তাতে সমানভাবে হুইপড্ ক্রিম স্প্রেড করে আরেকটা লেয়ার চাপা দিয়ে ভালো করে গোটা কেকটিকে হুইপড্ ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে রেখে সেট হতে দিতে হবে।
- 5
এবার গানাস বানানোর জন্য চকোলেট টুকরো করে কেটে নিতে হবে। এবার ক্রিম গরম করে চকোলেটের ওপর ঢেলে ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট পরে চকোলেট মেল্ট হলে ভালো করে মিক্স করে নিয়ে একটু ঠান্ডা করে নিলেই রেডি গানাস। এবার পাইপিং ব্যাগে ভরে সম্পূর্ণ কেকের ধার বরাবর গানাস ড্রিপ করে কেকের ওপরেও ছরিয়ে দিতে হবে। এরপর গানাস সেট হলে নিজের ইচ্ছে মত ডেকোরেট করে সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (12)