মুগ ডালের ধোকলা(moog daler dhokla recipe in Bengali)

Swapne Dekha Rajkonnya @cook_24514097
মুগ ডালের ধোকলা(moog daler dhokla recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে 2 ঘণ্টা ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা ও আদা দিয়ে পেস্ট বানাতে হবে।এবার ডালের পেস্ট এর সাথে লেবুর রস, বেকিং সোডা ও হলুদ গুঁড়ো মিশাতে হবে।
- 2
এবার একটা বাটিতে তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে।একটি প্যানে জল ফুটিয়ে একটি স্ট্যান্ড রেখে তার উপর বাটিটি রাখতে হবে 15 মিনিটের জন্য। এবার একটি টুথপিক দিয়ে চেক করতে হবে যদি টুথপিক পরিষ্কার বেরিয়ে আসে তাহলে জানতে হবে ধোকলা রেডি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার একটি ছুরিতে তেল মাখিয়ে পিস করে নিতে হবে।
- 4
এবার কড়াইতে তেল গরম করে কালো সরষে, কারি পাতা ও লঙ্কা কুচি ফোরন দিয়ে এক কাপ জল, নুন, চিনি দিয়ে ফোটাতে হবে।
- 5
এবার গ্যাস বন্ধ করে এই মিশ্রণটি কাটা ধোকলা উপর ছড়িয়ে 10 মিনিট রাখতে হবে।
- 6
ব্যস রেডী মুগ ডালের ধোকলা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13065326









মন্তব্যগুলি (3)