চিকেন কষা (chicken kosha recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ
- 1
মাংস ধুয়ে জল ঝড়িয়ে নুন,হলুদ,লঙ্কার গুড়ো,1চামচ আদা বাটা,1চা চামচ রসুন বাটা দিয়ে ম্যরিনেট করে রাখতে হবে 15 মিনিট।
- 2
কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ছাড়তে হবে,এরপর গোটা জিড়ে ও তেজপাতা ফোড়ন দিয়ে একে একে গোল মরিচ লবঙ্গ এলাচ দারচিনি এবং স্টার এনিস দিতে হবে।
- 3
ফোড়নের সুন্দর গন্ধ ছড়ালে তাতে পেঁয়াজ কুচি ছাড়তে হবে।পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়ে স্বচ্ছ ভাব এলে টমেট কুচি দিয়ে দিতে হবে।টমেট পেঁয়াজ নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ দিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমান জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে, যতক্ষন না পেঁয়াজ টমেট সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসে।
- 4
পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যরিনেট করা মাংস,আবার ও1চা চামচ পরিমান আদা,রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে।এখন কষান মাংসের মধ্যে ধনের গুড়ো,জিড়ের গুড়ো,কাশ্মীরি লঙ্কার গুড়ো,গরম করে রাখা বেসন,মিহি করে কাটা আদা, কাঁচালঙ্কা,স্বাদ মত নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে করে সমস্ত মশলা মাংসের সঙ্গে মিশে যায়।
- 5
এখন 2কাপ গরম জল দিতে হবে। মাংস ভালো মত ফুটিয়ে সেদ্ধ হয়ে গেলে 1চাচামচ ঘি ছড়িয়ে ঢাকা চাপাদিয়ে রাখতে হবে।ব্যস....এক্কেবারে তৈরী চিকেন কষা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)