রান্নার নির্দেশ
- 1
চিকেন গুলো ছুরি দিয়ে গায়ে কেটে নিয়ে নুন, হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিতে হবে।
- 2
এবার আরও একটু তেল দিয়ে চিকেন গুলো দুপিঠ ৩-৪মিনিট ধরে ভেজে তুলে নিতে হবে।
- 3
ঐ তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষে,চেরা লন্কা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে হবে।
- 4
এবার কাজুবাদাম, টকদই, ভেজে রাখা অর্ধেক টা পেয়াজ বেরেস্তার পেস্ট দিয়ে ভাজা চিকেন দিতে হবে।ভাজা মশলাটা দিয়ে নেড়ে দিতে হবে।
- 5
চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।৫-৬মিনিট মিডিয়াম আঁচে কষে চিকেন হাফ সেদ্ধ হয়ে গেলে ২কাপ দুধ ও ১কাপ জল দিতে হবে। বাকি পেয়াজ বেরেস্তা দিতে হবে।
- 6
এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ৫-৬মিনিট। চিকেন সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে নেড়ে একটু পরে নামিয়ে নিতে হবে।
- 7
পরোটা,রাইসের সাথে গরম-গরম পরিবেশন করতে হবে।আমি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (15)