গার্লিক বাটার কুলচা(garlic butter kulcha recipe in Bengali)

Rani Pramanik @cook_22738314
#আমারপ্রথমরেসিপি
গার্লিক বাটার কুলচা(garlic butter kulcha recipe in Bengali)
#আমারপ্রথমরেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা, দই, নুন, চিনি,বেকিং পাউডার, সাদা তেল ও জল দিয়ে মাখিয়ে নিয়ে একটি সফ্ট-ডো বানাতে হবে।
- 2
কিছুক্ষণ পর আবার একটু তেল দিয়ে ঠেসে ঢেকে রাখতে হবে আধাঘন্টার জন্য।
- 3
এরপর ডো থেকে লেচি কেটে বেলে নিয়ে,তাতে ধনেপাতা কুচি ও সাদা তিল আলতো হাতে লেচির গায়ে পেস্ট করে নিতে হবে।
- 4
অন্য দিকে তরকা প্যানে বাটার গরম করে তাতে রসুন পেস্ট ও লংকা পেস্ট দিতে হবে।
- 5
লোহার তাওয়া গরম হলে লেচির একদিকে অল্প জল লাগিয়ে তাওয়ায় আটকে দিতে হবে। একটু পরে তাওয়া টিকে উল্টো করে আগুনের দিকে দিলে বাবল আসতে শুরু করবে, হাল্কা ব্রাউন এলে নামিয়ে তাতে বাটার,রসুন ও লংকার পেস্টটা কুলচার গায়ে লাগিয়ে দিতে হবে।
- 6
তাহলেই রেডি গার্লিক বাটার কুলচা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13119552



মন্তব্যগুলি