পোস্ত চিকেন (posto chicken recipe in Bengali)

Rani Bhattacharjee @cook_24905751
পোস্ত চিকেন (posto chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে নুন, দই ও গোল মরিচ এর গুঁড়ো দিয়ে 1 ঘন্ট রেখে দিয়েছি।এবার পিয়াঁজ কুচি, তেজপাতা, ছোট ও বড় এলাচ,গোটা গরম মশলা কড়াইতে হালকা ভেজে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে ফেলেছি। একটি বাটিতে হলুদ,ধনে,জিরা,লঙ্কা ও নুন দিয়ে একটা
পেস্ট বানিয়েছি। - 2
কাজু ও একটু বেশি করে পোস্তও আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি।
- 3
কড়াইতে সাদা তেল দিয়ে তাতে চিকেন গুলো ভেজে নিয়েছি। ওই তেলে গুঁড়ো মশলা পেস্ট কষিয়ে, পেয়াজের পেস্ট দিয়ে ভালো করে ভেজে করে পোস্তও র পেস্ট, অল্প মিষ্টি দিয়ে ভাজা চিকেন গুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13123670



মন্তব্যগুলি (3)