ম্যাঙ্গো আইসক্রিম বার(Mango ice cream bar recipe in Bengali)

#মিষ্টি
ম্যাঙ্গো আইসক্রিম বার(Mango ice cream bar recipe in Bengali)
#মিষ্টি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে সামান্য জল দিয়ে কনফ্লাওয়ার টা খুব ভালো করে গুলে নিতে হবে। এরপর দুধ গরম করতে বসাতে হবে ফুটে উঠলে মিডিয়াম আচে রেখে কনফ্লাওয়ারের গোলাটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। সাথে খানিকটা চিনি যোগ করতে হবে। এখানে চিনির পরিমাণ টা আম কতটা মিষ্টি সেই বুঝে যোগ করতে হবে। সমস্ত মিশ্রণটা নাড়তে নাড়তে ঘন হয়ে এলে নাবিয়ে রেখে ঠান্ডা করতে দিতে হবে।
- 2
অন্যদিকে একটি পাত্রে একটি পাকা আম খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে অথবা ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বা অন্য আস না থাকে। এরপর আমের মিশ্রণটা ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে আবারো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি চৌকো টিফিন বক্সে পুরো মিশ্রণটি ঢেলে উপর থেকে কাজু ও কিশমিশ দিয়ে দিতে হবে।
- 3
টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে ঘন্টা তিনেক রাখতে হবে। ৩ ঘন্টা পর বার করে আবারো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর সারারাত অথবা আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে হাই মোডে দিয়ে জমানোর জন্য রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বার করে সার্ভিং প্লেটে রেখে ওপর থেকে কাজু কিসমিস কুচি সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি আমের আইসক্রিম।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (7)