সোয়া চিলি (Soya Chili recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথম সয়াবিন গুলো গরম জলে নুন দিয়া সেদ্ধ করতে হবে 2-3min.
- 2
সেদ্ধ হওয়ার সোয়াবিন গুলো জল ঝরিয়ে নুন,লঙ্কার গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, কনফ্লাওয়ারএবং ডিম মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে
- 3
এরপর কড়াইয়ে তেল গরম করে মাখিয়ে রাখা সোয়াবিন গুলোকে ভাল করে লাল করে ভেজে নিতে হবে
- 4
অবশিষ্ট তেলে কুচোনো রসুন হালকা ভেজে তাতে পেঁয়াজ কুচি ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাজতে হবে.
- 5
এবার অন্য একটা পাত্রে জল নিয়ে তাতে চিলি সস,সয়া সস, টমেটো সস, কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মেশাতে হবে
- 6
পেঁয়াজটা হালকা ভাজা হলে সসের মিশ্রণটি ঢেলে দিতে হবে.তাতে পরিমাণমতো নুন মিষ্টি অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে 2 min ফোটাতে হবে.
- 7
ফোটানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিন গুলোকে এবং ভিনিগার দিয়ে আরও 2 মিনিট ঢেকে রেখে ফোটাতে হবে.
- 8
ফোটানো কমপ্লিট হলে তারপর সেটাকে নামিয়ে খাবার টেবিলে গরম গরম রুটি অথবা পরোটার সাথে পরিবেশনকরুন সোয়াবিন চিলি.
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (14)