গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি (gunro dudher kalojam misti recipe in Bengali)

গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি (gunro dudher kalojam misti recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে গুঁড়া দুধ,ময়দাও বেকিং পাউডার মিশিয়ে নিন।মিশ্রণে ঘি মেশান।একটি ফেটানো ডিম ও ফুড কালার দিয়ে দিন।আঠালো ডো তৈরি হলে হাতে ঘি মাখিয়ে ডো থেকে সামান্য অংশ নিয়ে হাতে চেপে গোল করুন। এরপর লম্বাটে কালোজামের আকৃতি দিন।
- 2
প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন।গরম হলে একটি একটি করে মিষ্টি তৈরি করুন আর ডুবো তেলে ভাজুন। মিষ্টি ছাড়ার আগে দেখে নেবেন তেল বেশি গরম হয়ে গেছে কিনা।বেশি গরম তেলে মিষ্টি দিলে বাইরের অংশ তাড়াতাড়ি ভাজা হলেও ভেতরের অংশ ভাজা হবে না।
কিছুক্ষণ পর মিষ্টি তেলের উপর উঠে আসতে শুরু করলে সামান্য নেড়ে নিন। আরও কিছুক্ষণ ভাজার পর মিষ্টি লালচে হয়ে গেলে অনবরত নাড়তে থাকুন।কালকে হলে মিষ্টি উঠিয়ে মোটামুটি ঠান্ডা করে নিন। - 3
অন্যদিকে চুলায় প্যানে পানি ও চিনি দিয়ে সিরা ফুটে উঠলে মিষ্টি চিনির সিরায় দিয়ে জ্বাল বাড়িয়ে মাঝারি করে দিন। ১০ মিনিট এভাবে রাখুন।মাঝে একবার নেড়ে দেবেন।১০ মিনিট পর মিষ্টি ফুলে উঠলে সিরার পাত্র নামিয়ে ঢেকে রাখুন ১ ঘণ্টা।ঠান্ডা হলে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)