পেঁয়াজের কচুরি (peyajer kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দার সাথে ১/২ চা চামচ নুন,সুজি ও ১চা চামচ ঘি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে।তারপর ২০মিনিট ঢেকে রাখতে হবে।
- 2
গ্যাসে কড়াই বসিয়ে তাতে ২চা চামচ সাদা তেল দিয়ে গরম করতে হবে তারপর গোটা জিরে,গোটা ধনে ফোড়ন দিয়ে পেয়াজ কুচি টা দিতে হবে যখন হালকা ভাজা হবে তখন আদা বাটা ধনে গুঁড়া,জিরে গুঁড়া,হলুদ গুঁড়া স্বাদ মতন নুন দিয়ে কষতে হবে যখন তেল বেরিয়ে আসবে তখন নারকেল কোরা টা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে চিলি পাউডার,গরম মশলা টা দিয়ে কিছুক্ষন কষে ধনে পাতা কুচি টা দিয়ে ভালোকরে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 3
তারপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পেয়াজের বানানো পুর ঢুকিয়ে মুখ টা বন্ধ করে গোল করে একটু চেপে দিতে হবে।
- 4
গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে গরম করতে হবে তারপর একটা একটা করে কচুরি টা দিয়ে ডুবো তেলে আঁচ কমিয়ে বাড়িয়ে দুই পিঠ ভালো করে ভেজে তুলে নিলেই তৈরি পেয়াজের কচুরি।এটি সস্ দিয়ে খেতে খুব ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)