সোয়াবিনের চপ(Soya chunks cutlet recipe in Bengali)

#ভাজার_রেসিপি #নোনতা
বৃষ্টির দিনের সন্ধ্যাবেলা হোক অথবা বাড়িতে হঠাৎ আসা অতিথি দুই ক্ষেত্রেই এই সোয়াবিনের চপের জুরি মেলা ভার। সহজলভ্য উপাদান দিয়ে তৈরি এই ভীষণ সহজ এবং সুস্বাদু চপটি আশা করি বাঙালি হেঁশেলের খুবই পরিচিত, তাও আমার রেসিপি টি কেমন লাগলো তা শোনার অপেক্ষায় রইলাম।
সোয়াবিনের চপ(Soya chunks cutlet recipe in Bengali)
#ভাজার_রেসিপি #নোনতা
বৃষ্টির দিনের সন্ধ্যাবেলা হোক অথবা বাড়িতে হঠাৎ আসা অতিথি দুই ক্ষেত্রেই এই সোয়াবিনের চপের জুরি মেলা ভার। সহজলভ্য উপাদান দিয়ে তৈরি এই ভীষণ সহজ এবং সুস্বাদু চপটি আশা করি বাঙালি হেঁশেলের খুবই পরিচিত, তাও আমার রেসিপি টি কেমন লাগলো তা শোনার অপেক্ষায় রইলাম।
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে পরিমান মতো সোয়া চাংক্স গরম জলে ভিজিয়ে রাখতে হবে মিনিট ১৫ ২০ মতো বা প্রেসার কুকারেও ১ টা সিটি দিয়ে নেওয়া যেতে পারে। এই ফাঁকে আলু সেদ্ধ করে নিন(মনে রাখবেন ভেজিটেবলস্ বা মোচার চপে যেমন আলুর পরিমাণটা বেশি লাগে, এখানে কিন্তু তা একেবারেই না, সোয়াবিন সেদ্ধ করে চটকে মাখার পর সেটাকে বাইন্ড্ করতে যতটা আলু লাগে ততটাই লাগবে, বেশি না)।
- 2
দুটো সেদ্ধই হয়ে গেলে, পরিমান মতো নুন, চিনি আর একদম সামান্য একচিমটে হলুদ দিয়ে চটকে মেখে নিন।
- 3
এবার কড়ায়ে অল্প তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে কষান।তারপর আদা আর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ সোয়াবিন আলু মাখাটা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একদম জল শুকনো হওয়া অব্দি নেড়েচেড়ে ভাজা মশলা(গোটা গরম মশলা, ২ টো করে দালচিনি, এলাচ, লবঙ্গ, ১ চামচ জিরে, ৩ টে শুকনো লঙ্কা শুকনো খোলায় উলিয়ে গুঁড়ো করা) দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দিতে হবে।
- 4
এদিকে বেসন আর চালের গুঁড়ো ২:১ অনুপাতে সামান্য নুন দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে রেখে দিতে হবে।পাশে রাখতে হবে ব্রেডক্রাম্বস্(আমি পাউরুটি লো ফ্লেমে সেঁকে টোস্ট করে নিয়ে সেটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছি)।এবার চপের পুরে ভাজা বাদাম আর কিসমিস মিশিয়ে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে বেসনের গোলায় ডুবিয়ে, ব্রেডক্রাম্বসে রোল করে একটা বক্সে রেখে দিন কিছুক্ষণ ফ্রিজে।
- 5
এবার যখন ইচ্ছে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে গরমা গরম পরিবেশন করুন সোয়াবিনের চপ। আমার মুড়ির থেকে এই চপ এমনি কেচাপ দিয়ে খেতেই বেশি ভালো লাগে।আপনাদের কিভাবে ভালো লাগে এটা ট্রাই করে জানাবেন কিন্তু।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)