পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

#নোনতা
এটি একটি খুব মুখরোচক খাবার, ছোট-বড় সবার প্রিয়। স্ন্যাক্স হিসেবে খুব ভালো।
পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)
#নোনতা
এটি একটি খুব মুখরোচক খাবার, ছোট-বড় সবার প্রিয়। স্ন্যাক্স হিসেবে খুব ভালো।
রান্নার নির্দেশ
- 1
ময়দা, আটা,সুজি,কালো জিরে, নুন ও সাদা তেল দিয়ে মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
তারপর ওখান থেকে বড় একটা লেচি কেটে,বড় করে বেলে নিতে হবে।
- 3
এবার একটা বাটি দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে।
- 4
কাটার পর কাটা দিয়ে চারিদিকে ফুটো ফুটো করে নিতে হবে।
- 5
এবার ডুবো তেলে ভেজে নিতে হবে দুপিঠ লখল করে।
- 6
পাপড়ি গুলো ভেজে তুলে নিয়ে, একটা পেপার এ তেল ঝরাতে রেখে দিন।
- 7
এবার পাপড়ি গুলো সব বাকি জিনিস দিয়ে সাজিয়ে দিতে হবে।এক এক করে।
- 8
প্রথমে পাপড়ি দিতে হবে।তারপর সেদ্ধ করা কুচনো আলুও সেদ্ধ কড়াই দিতে হবে।এবার নুন,ফেটানো টক দই, টমেটোর সস্, ভাজা জিরে গুড়ো, চাট মশলা, পেয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝুড়ি ভাজা, বিট নুন ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (10)
Amar recipe bhalo lagle comments and onusoron plz 🌷🌷👍👍💝💝