মুড়ির ল্যাংচা (muri lancha recipe in Bengali)

Payel Chakraborty @cook_22979269
#মিষ্টি
নরম মুড়ি ফেলে না দিয়ে সেটা দিয়ে বানানো এই ল্যাংচা স্বাদে অপূর্ব । বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবেই ।
মুড়ির ল্যাংচা (muri lancha recipe in Bengali)
#মিষ্টি
নরম মুড়ি ফেলে না দিয়ে সেটা দিয়ে বানানো এই ল্যাংচা স্বাদে অপূর্ব । বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবেই ।
রান্নার নির্দেশ
- 1
নরম মুড়ি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে
- 2
প্যানে দুধ বসিয়ে ফুটে উঠলে মুড়ি গুঁড়ো দিয়ে সামনে নাড়তে হবে কম আঁচে রেখে । এইভাবে একটা শুকনো মণ্ড বানিয়ে ঠান্ডা করতে হবে ।
- 3
অন্যদিকে চিনি ও জল দিয়ে ঘন ও পাতলার মাঝে একটা সিরা বানিয়ে নিতে হবে ।
- 4
মণ্ডটি ঠান্ডা হলে তার মধ্যে একটা ডিম, এক চামচ ঘি, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড বানাতে হবে
- 5
এরপর হাতে ঘি মেখে ল্যাঙচার আকার দিয়ে কম আঁচে ভাজতে হবে ।
- 6
এবার গরম সিরায় দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে নিলেই তৈরী সুস্বাদু মুড়ির ল্যাংচা
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13206378

মন্তব্যগুলি (6)