দই কাতলা (doi kaatla recipe in BEngali)

কথায় আছে না "মাছে ভাতে বাঙালি" তাই আজ আমার খুব প্রিয় একটা মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে বিয়ে বাড়ি স্টাইল এর দই কাতলা
দই কাতলা (doi kaatla recipe in BEngali)
কথায় আছে না "মাছে ভাতে বাঙালি" তাই আজ আমার খুব প্রিয় একটা মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে বিয়ে বাড়ি স্টাইল এর দই কাতলা
রান্নার নির্দেশ
- 1
আমি 5পিস কাতলা মাছ নিয়েছি.. প্রথমে মাছগুলি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি, তারপর করাই তে তেল গরম করে ভালোকরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি.
- 2
মাছ ভেজে তুলে নেবার পর করাই তে বেঁচে যাওয়া তেল এ তেজপাতা পিয়াজ কুচি আর কাঁচা লংকা দিয়ে পেঁয়াজ ভালোকরে ভাজতে হবে..
- 3
পেঁয়াজ ভাজা হলে একটা বাটিতে হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো নিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে পেঁয়াজ এর ওপর ঢেলে কষাতে হবে, এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো যোগ করতে হবে..
- 4
ভালোভাবে কষা হলে এর সাইড দিয়ে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে ফেটিয়ে রাখা টকদই যোগ করতে হবে এবং আবার ভালো করে কষাতে হবে..
- 5
ভালোভাবে সবকিছু কষা হলে টমেটো কুচি যোগ করে ভালোভাবে নাড়িয়ে নিয়ে 1.5কাপ পরিমান জল যোগ করতে হবে...
- 6
এই ভাবে 7-8মিনিট মিডিয়াম ফ্লেম এ রেখে ভেজে রাখা মাছ গুলো ওর মধ্যে দিয়ে 5মিনিট মতো রান্না করতে হবে.. গ্রেভি ঘন হয়েছে এলে ওভেন অফ করে ওপরে ধনেপাতা কুচি যোগ করে পরিবেশন করতে হবে..
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)