এলাচি ফ্লেভার কাপকেক (Cardamom flavor cupcake recipe in bengali)

#মিষ্টি
এই কেকটি খুবই সুস্বাদু ।যখন তখন বাচ্ছাদের বায়না সামলাতে ঝটপট বানানো যায়। চায়ের সাথে ও খেতে ভালো লাগে।
এলাচি ফ্লেভার কাপকেক (Cardamom flavor cupcake recipe in bengali)
#মিষ্টি
এই কেকটি খুবই সুস্বাদু ।যখন তখন বাচ্ছাদের বায়না সামলাতে ঝটপট বানানো যায়। চায়ের সাথে ও খেতে ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ডিম, চিনি আর 1 টেবিল চামচ তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না চিনি টা পুরো গলে যায়।
- 2
এবার একে একে ময়দা, গুঁড়ো দুধ,এলাচ গুঁড়ো,খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার কাপ গুলোতে তেল ব্রাশ করে নিয়ে তাতে মিশ্রন টা দিয়ে কাপের অর্ধেক টা ভর্তি করতে হবে। উপর দিয়ে কাজু কিসমিস কুচি ছড়িয়ে দিতে হবে।
- 4
এবার কাপ গুলোকে একটা ননস্টিক প্যানের উপর বসিয়ে একদম অল্প আঁচে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে ।
- 5
20 মিনিট পরে ঢাকনা খুললেই কেক তৈরি। ঠান্ডা হলে একটা ছুরির সাহায্যে কেক গুলো কাপ থেকে বের করে নিয়ে পরিবেশ করুন।।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)