আলু দিয়ে মুরগির ঝোল (alu diye murgir jhol recipe in Bengali)
#Bengalirecipe
#Antara
আলু দিয়ে মুরগির ঝোল খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না।
আলু দিয়ে মুরগির ঝোল (alu diye murgir jhol recipe in Bengali)
#Bengalirecipe
#Antara
আলু দিয়ে মুরগির ঝোল খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না।
রান্নার নির্দেশ
- 1
মুরগি ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে।
- 2
পেঁয়াজ ভেজে একটু বাদামি রং হলে তারপর কুচোনো টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে মাখিয়ে রাখা চিকেন, চিনি ও নুন দিতে হবে।
- 3
খুব ভালো করে কষতে হবে, তেল ছেড়ে এলে পরিমান মত জল দিতে হবে।
- 4
একবার ফুটিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে ঢেলে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কুকার বন্ধ করে বেশি আঁচে রেখে ৩টি সিটি দিয়ে তারপর আঁচ বন্ধ করে দিতে হবে।
- 5
ঠান্ডা হলে খুলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।
- 6
গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরী আলু দিয়ে মুরগির ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)