হোমমেড চীজ স্প্রেড (Homemade Cheese spread recipe in Bengali)

বাড়িতে আমাদের অনেকসময় চিজ থাকে না আবার অনেক জায়গা তেই মোজেরেলা চিজ পাওয়া ও যায় না। কিন্তু তাই বলে কি আমরা পিজ্জা খাবো না নাকি নিশ্চই খাবো। এইভাবে চিজ স্প্রেড বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। আর খেতেও একদম মেলটেড চিজ এর মতই হবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস একদম কম আঁচে জেলে তার মধ্যে বাটার টা দিতে হবে। বাটার টা গলে গেলে তাতে ময়দা টা মিশিয়ে নাড়তে হবে।
- 2
যখন ময়দা আর বাটার পুরোপুরি মিশে যাবে তখন দুধ টাকে ৩ বারে ভাগ ভাগ করে মিশিয়ে নিতে হবে। একবার করে মিশিয়ে ক্রমাগত নড়তে হবে। এই অবস্থায় নাড়ানো বন্ধ করা যাবে না। নাহলে মিশ্রণ টা জমাট বেঁধে যাবে
- 3
মিশ্রণ টা ঘন হয়ে এলে তারপর নুন আর গোলমরিচ টা মিশিয়ে নারে নিয়ে নামিয়ে নিতে হবে।
- 4
নামিয়ে নিয়ে দই টা মিশিয়ে ভালো করে মিশ্রণ টাকে গরম অবস্থাতেই ফেটিয়ে নিতে হবে। আর দই টা ভালোভাবে মেশাতে হবে যেনো কোনো লাম্প না থাকে
- 5
এই চিজ স্প্রেড টা স্যান্ডউইচ হোক বা পিজ্জা সব কিছুই কিন্তু জমিয়ে দেবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)