দেশী পাস্তা (Indian style pasta recipe in Bengali)

Husniara Mallick @cook_24773327
পাস্তা বলতে আমরা রেড সস বা হোয়াইট সস পাস্তা বুঝি। কিন্ত আমাদের দেশী স্টাইলে করে দেখতে পারেন।কম সময়ে বেশ ভালোই খেতে লাগবে।
দেশী পাস্তা (Indian style pasta recipe in Bengali)
পাস্তা বলতে আমরা রেড সস বা হোয়াইট সস পাস্তা বুঝি। কিন্ত আমাদের দেশী স্টাইলে করে দেখতে পারেন।কম সময়ে বেশ ভালোই খেতে লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই এ পর্যাপ্ত পরিমান জল দিয়ে তার মধ্যে নুন র অল্প তেল দিয়ে ফোটাতে হবে,জল ফুটে উঠলে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ হলে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াই তে তেল দিয়ে প্রথমে রসুন কুচি, তারপর একে একে সব সবজি, নুন দিয়ে হাই ফ্ল্যামে নাড়াচাড়া করতে হবে।
- 3
সবজি অল্প সেদ্ধ হলে সোয়া সস, টমেটো সস, দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 4
কিছুক্ষণ পর সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করার পর তৈরি পাস্তা। ওপরে টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13293500

মন্তব্যগুলি (2)