করোলার মুইঠ্যা (karolar muithya recipe in Bengali)
#তেঁতো/টক
রান্নার নির্দেশ
- 1
করোলা ভালো করে ধুয়ে খুব সরু সরু করে কেটে একটু নুন মাখিয়ে রেখে দিতে হবে।
- 2
তারপর করলার সাথে ১/২ চা চামচ চিনি, অল্প নুন,১/২চা চামচ লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো১/২ চা চামচ ধনে গুঁড়ো, আটা, বেসন,২ চা চামচ ধনে পাতা কুচি, গ্রেট করা আদা, নারকেল কোরা দিয়ে ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট মুইঠ্যা করে নিতে হবে।
- 3
কড়া তে তেল দিয়ে গরম করে মুইঠ্যা গুলো দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 4
এবার তেলে গরম মসলা ও তেজ পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে। একটু লালচে হলে টম্যাটো পেস্ট ও আদা, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে, হলুদের মিশ্রণ, নুন ও চিনি দিয়ে কষতে হবে।
- 5
মসলা থেকে তেল ছাড়লে ছোট কাপের এক কাপ জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর মুইঠ্যা দিয়ে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে ধনে পাতা ও ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
তাহলেই রেডি করোলা র মুইঠ্যা। খুব ই টেস্টি একটি পদ।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (4)