চিকেন পিজ্জা 🍪 (chicken pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার সাথে টকদই, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, 1 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমান মতো গরম জল দিয়ে নরম করে মেখে নিতে হবে, এরপর বাকি 1চামচ তেল আবার ভালোকরে মাখিয়ে 30মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে..
- 2
এরপর ঢাকা খুলে গোল লেচির মতো করে নিয়ে মোটা থিকনেস রেখে গোল করে বেলে নিতে হবে.
- 3
এরপর একটি ননস্টিক করাই গরম করে এর মধ্যে বেলে রাখা লেচি টি লো ফ্লেম এ করাই এ ঢাকনা বন্ধ করে এপিঠ ওপিঠ করে হালকা সেঁকে নিতে হবে..
- 4
এবার পিজ্জা বেস টি সাজানোর পালা.. পিজ্জা বেস টির ওপর ভালো করে পিজ্জা সস লাগিয়ে ওপরে ক্যাপ্সিকাম, পিয়াজ, টমেটো টুকরো গুলো ভালোকরে করে সাজিয়ে ওপর থেকে চিকেন চ্যাংকস গুলো ছড়িয়ে দিতে হবে...
- 5
ওপর থেকে চীজ গ্রেট এ করে ঘষে দিতে হবে, তারপর ওপর দিয়ে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার ননস্টিক করার মধ্যে ঢাকা বন্ধ করে লো ফ্ল এ ১৫মিনিট বেক করতে হবে....
- 6
তৈরী চিকেন পিজ্জা ☺️
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)