আমের টকঝাল আচার (aamer tok jhal achar recipe in Bengali)

দ্যা ফ্লেভার চ্যালেঞ্জ
#তেঁতো/টকরেসিপি
আমের টকঝাল আচার (aamer tok jhal achar recipe in Bengali)
দ্যা ফ্লেভার চ্যালেঞ্জ
#তেঁতো/টকরেসিপি
রান্নার নির্দেশ
- 1
আমগুলোকে ভালোকরে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে খোসা সমেত । কাটার পরে ধোওয়ার দরকার নেই ।
- 2
এবার একটা স্টিলের বড় বাটিতে টুকরো করা আমগুলো নিয়ে সাথে ১ টেবিল চামচ মুন আর ১ টেবিল চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে একটা ঝুড়িতে করে সারাদিনের রোদ খাওয়াতে হবে যাতে আমগুলোর জলটা বেরিয়ে মোটামুটি শুকিয়ে যায় ।
- 3
আমগুলো শুকোনোর সাথে সাথে যে পাএে আচারটা রাখা হবে সেই কাঁচের জারটাও রোদে দিয়ে রাখতে হবে যাতে পরবর্তী সময়ে আচারে কোনোরকম ফাংগাস না পরে ।
- 4
এবার গরম কড়াইয়ে নুনটা প্রথমে লো ফ্লেমে ৫ মিনিট মতো ভেজে নিতে হবে, এতে আচারটা প্রিজার্ভেটিভের কাজ করবে আর নুনের যে ময়শচার আছে সেটা ড্রাই হয়ে যাবে। ফলে নুন থেকে আর জল বেরোবে না ।
- 5
এবার আলাদা করে মৌরি গুলো ৩ মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে ।
- 6
নামিয়ে নিয়ে এবার মেথিটাও ১ মিনিট মতো হালকা করে ভেজে নিয়ে সমস্ত উপকরণ গুলো ঠান্ডা করে নিতে হবে ।
- 7
এবার সেই কড়াইতেই তেল ঢেলে দিয়ে লো ফ্লেমে ১ - ২ মিনিট গরম করে (ধোঁয়া ওঠা পর্যন্ত) নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ।
- 8
এদিকে ব্লেন্ডারে ভাাজা মেথি আর মৌরি ব্লেন্ড করে ততারপর সাদাসর্ষেটাও গুঁড়ো করে নিতে হবে । তবে পুরো মিহি নয় একটু দানাদানা করে পিষতে হবে ।
- 9
এবার একটা বড় পাএে আমগুলো নিয়ে তাতে গুঁড়ো করা মশলা, নুন, হলুদ, শুকনোলংকা, কাশ্মীরী লংকার গুঁড়ো, হিং আর কালোজিরে খুব ভালো করে মিশিয়ে ১/২ ঘন্টা পর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে জারের মধ্যে ভরে রাখতে হবে ।
- 10
প্রথমে তেলটা ককম কম মনে হবে কিন্তু যত দিন যাবে ধীরে ধীরে আম থেকে তেল ছাড়তে শুরু করবে আর আৃও নরম হতে থাকবে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)