বাসন্তী পোলাও(Basanti Polao recipe in Bengali)

Arpita Biswas @cook_24314748
বাসন্তী পোলাও(Basanti Polao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল টাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
তারপর জল ঝরিয়ে তাতে লবণ, হলুদ,গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি মিশিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রাখতে হবে।
- 3
আমি হাঁড়িতে পোলাও টা রান্না করবো তাই 30 মিনিট পরে একটা হাঁটিতে 2 টেবিল চামচ ঘি আর সাদা তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোরন দিতে হবে।
- 4
এবার চাল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।
- 5
জল টা শুকিয়ে চাল সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
- 6
একটু ঠাণ্ডা হলেই ঢাকনা খুলে কাজু,কিসমিস ছড়িয়ে প্লেটে পরিবেশন করুন।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13327494











মন্তব্যগুলি (16)