মসলাদার ওল ভাজা (masladar ol bhaja recipe in Bengali)

প্রতিদিনের খাবার মেনুতে ওল খুব একটা দাম পায়না বা তালিকার ওপর দিকে থাকে না।। ওল খেলে গলা কুটকুট করে, রান্না করতে গিয়ে হাত চুলকায়, কিভাবে সুস্বাদু পদ বানাবো এই সব ভেবে ওল টা কে আমরা তালিকা থেকে বাদ দিয়ে থাকি। আমার এই রেসিপি টা দেখার পর আশা করি আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করবেন।। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবেই।।
Recipe : https://youtu.be/rqcJCVy3yYA

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ওল টি কে ছুলে স্কয়ার/চৌকো করে ছোট ছোট করে কেটে নিতে হবে, খুব ভালোকরে ঠান্ডা জলে ধুয়ে তারপর লেবুর জলে ডুবিয়ে রাখতে হবে অন্তত ১৫ মিনিট..তাহলে ওলে আর গলা বা হাত চুলকানোর সম্ভবনা থাকবে না I লেবুর জলে ওলের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট জাতীয় ক্ষারীয় কেলাস গলে যাবে
- 2
এবার ওল গুলো কে প্রেসার কুকারে এ হলুদ গুঁড়ো, নুন, আর ২ কাপ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, ২ টো সিটি দিলেই হয়ে যাবে (খেয়াল রাখতে হবে ওল গুলো যেন গলে না যায়)
- 3
এবার ফ্রাইং প্যানে তেল নিয়ে গোটা জিরে টা দিতে হবে, জিরে টা একটু ভাজা হয়ে গেলে একে একে কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে তারপর সেদ্ধ করা হল গুলো দিয়ে ভাজতে হবে I ও ল গুলো কে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিতে হবে....ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে..
- 4
এবার দিতে হবে চিনি, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে বাঁটা....লো ফ্লামে আস্তে আস্তে ও ল গুলো কে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে..
- 5
দু দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা কুচি আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গ্যাস থেকে নামিয়ে নিন..টক্ ঝাল মিষ্টি মসলাদার ও ল ভাজা পরিবেশনের জন্য রেডি...
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)