বরিশালি_ইলিশ_ভুনা

Sutopa Mukherjee @cook_21163363
বরিশালি_ইলিশ_ভুনা
রান্নার নির্দেশ
- 1
ইলিশ মাছ ভাল করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকতে হবে। বাদামি হয়ে এলে আদা বাটা, রসুন বাটা ও নুন দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুন সব ভাল করে মিশে যায়।
- 2
এরপর হলুদ গুঁড়ো ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে। কিছুক্ষণ পর কষানো হয় এলে পরিমাণমতো জল ও মাছ দিয়ে চাপা রাখতে হবে।
- 3
চারটে কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। এরপর জল টেনে গিয়ে মাছ সেদ্ধ হয়ে গেলে আঁচ একেবারে কমিয়ে কিছুক্ষণ রাখতে হবে।
নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13330822



মন্তব্যগুলি (3)