চিলি চিকেন উইথ গ্রেভি(chilli chicken with gravy recipe in Bengali)

চিলি চিকেন উইথ গ্রেভি(chilli chicken with gravy recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেন টাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে টক দই মরিচ গুঁড়ো আদা রসুন কাঁচালঙ্কা বাটা চিলি সস সয়া সস স্বাদমতো লবণ রেড চিলি পাউডার টমেটো সস দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে
- 2
এক ঘন্টা পর ওর মধ্যে ডিম কনফ্লাওয়ার ময়দা দিয়ে ভাল করে মেখে নিতে হবে
- 3
করাইতে সাদা তেল দিয়ে তেলটা কে ভালো করে গরম করে নিতে হবে
- 4
গরম তেলে চিকেন গুলো উল্টে পাল্টে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে
- 5
গ্রেভির জন্য একটি বাটিতে এক চামচ সয়া সস 1 চামচ টমেটো সস এক চামচ ভিনেগার স্বাদমতো লবণ 1 চামচ মধু দিয়ে সবগুলো ভাল করে মিশিয়ে নিতে হবে
- 6
আরেকটি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নেব
- 7
এরপর কড়াইতে তেল দিয়ে গ্রেট করা আদা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ টুকরো ও ক্যাপসিকামের টুকরো দিয়ে ভেজে নিতে হবে
- 8
ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে রাখা সস দিয়ে দু তিন মিনিট রান্না করবো
- 9
তিন মিনিট পর ওর মধ্যে গুলিয়ে রাখা রাখা কনফ্লাওয়ার ও জল দিয়ে দেব গ্রেভি ফোটা পর্যন্ত অপেক্ষা করব
- 10
গ্রেভি ফুটে গেলে ওর মধ্যে ভাজা চিকেন গুলো দিয়ে ঢেকে দেবো এরপর কিছুক্ষণ অপেক্ষা করব তারপর রেডি চিলি চিকেন
- 11
এটি ফায়েড রাইস এর সাথে খেতে খুবই ভালো লাগে
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)