পুর ভরা মালাই কাঁকরোল (pur bhora malai kakrol recipe in Bengali)

#ebook2 নববর্ষ স্পেশাল
#amish/niramish
#samantabarnali
অল্প তেল ,ঝাল ,মসলায় তৈরি একটি সুস্বাদু কাঁকরোলের নিরামিষ তরকারি।
পুর ভরা মালাই কাঁকরোল (pur bhora malai kakrol recipe in Bengali)
#ebook2 নববর্ষ স্পেশাল
#amish/niramish
#samantabarnali
অল্প তেল ,ঝাল ,মসলায় তৈরি একটি সুস্বাদু কাঁকরোলের নিরামিষ তরকারি।
রান্নার নির্দেশ
- 1
প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে টমেটো গুলো দিয়ে নরম হলে জিরে,নুন ও আদার পেসট বানিয়ে মেশাতে হবে।
- 2
দুমিনিট বাদে তেল বেরিয়ে এলে 75 পার্সেন্ট মসলা তুলে রেখে বাকি মসলার মধ্যে গাজর,বিনস,ছানা,একটা লঙ্কা, হাফ চামচ চিনি আর আলু দিয়ে নেড়ে ভাজা করে নামাতে হবে।তৈরী হল পুর।
- 3
এবার কাঁকরোলের মধ্যে অর্ধেক পুরটা ছোট চামচের সাহায্যে ভরতে হবে।
- 4
প্যানে 75 পার্সেন্ট মশলাটা এবং অর্ধেক পুরটা দিয়ে মেশাতে হবে ।তেল বেরিয়ে এলে দুধ টা দিতে হবে ।এরপর দেড় চামচ চিনি মেশাতে হবে।
- 5
দুধ টা শুকিয়ে এলে পুর ভরা কাকরোল গুলো মসলার মাঝে রাখতে হবে ।দুটো পিঠই ভালো ভাবে ভেজে নিতে হবে ।খুব হালকা হাতে করতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়।
- 6
ভাজা হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে উপর থেকে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)