ডিমের ডেভিল(egg devil recipe in Bengali)

#monsoon2020
বর্ষাকাল এর বিকেলে গরম গরম চা আর ডিমের ডেভিল খেতে দারুণ লাগে ।আর ডিম আমার ফেভারেট ।
ডিমের ডেভিল(egg devil recipe in Bengali)
#monsoon2020
বর্ষাকাল এর বিকেলে গরম গরম চা আর ডিমের ডেভিল খেতে দারুণ লাগে ।আর ডিম আমার ফেভারেট ।
রান্নার নির্দেশ
- 1
ডিম আর আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে ।আলু ভালো করে মেখে নিতে হবে ।
- 2
এবার কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজের কুচি দিতে হবে ।পেঁয়াজ একটু বাদামী হলে আদা রসুন বাটা দিয়ে নাড়তে হবে তারপর বাকি সব মশলা দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।
- 3
মশলা কষা হলে আলু মাখা,কাঁচা লঙ্কা কুচি,ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।তাহলেই আলু পুর রেডি ।
- 4
এবার আলুর পুর একটু ঠান্ডা হলে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে ।তারপর একটা করে ডিম নিয়ে ভালো করে আলু মশলার মধ্যে ঢুকিয়ে ডেভিল এর সেপে বানিয়ে নিতে হবে ।
- 5
এরপর ডেভিল গুলি একে একে ডিমের গোলায় ডুবিয়ে ভালো করে পাউরুটির গুঁড়োর কোটিং করে নিতে হবে ।
- 6
এবার কড়াইয়ে বেশি পরিমান পরিমানে তেল দিতে হবে ।তেল ভালো করে গরম হলে ডেভিল গুলি মুচমুচে করে ভেজে নিতে হবে ।
- 7
তাহলেই রেডি ডিমের ডেভিল ।কাসুন্দি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (7)