স্বর্ণচূড় খিচুড়ি (Sarnachur khichuri recipe in Bengali)

#kitchenalbela
#আমার পছন্দের রেসিপি
থালিতে আছেস্বর্ণচূড় খিচুড়ি,বেগুন ভাজা,আলু ভাজা,লাবড়ার তরকারি,আলুরদম,বাধাকপির তরকারি,পায়েস,চাটনি,আর পাপড়।
এই খিচুরি সব সময় সবার খুব প্রিয় আর আমার খুবই পছন্দের ।
স্বর্ণচূড় খিচুড়ি (Sarnachur khichuri recipe in Bengali)
#kitchenalbela
#আমার পছন্দের রেসিপি
থালিতে আছেস্বর্ণচূড় খিচুড়ি,বেগুন ভাজা,আলু ভাজা,লাবড়ার তরকারি,আলুরদম,বাধাকপির তরকারি,পায়েস,চাটনি,আর পাপড়।
এই খিচুরি সব সময় সবার খুব প্রিয় আর আমার খুবই পছন্দের ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল আর ডাল আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে,থালাতে মেলে সুখনো করতে দেব। শুকিয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব ।
- 2
এবার গ্যাস জেলে কড়াই বসাব তাতে ঘি দেব । ঘি গলে গেলে কাজু আর কিশমিশ দিয়ে হালকা ভেজে তুলে নেব ।
- 3
তার পর পনির টুকরো গুলো হালকা ভেজে তুলে রাখব ।
- 4
এবার ওই ঘি এর মধ্যেই সরষের তেল দেব । তার পর জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা,ছোট এলাচ, দারচিনি দিয়ে নারা চারা করে ফুলকপি,আলু,গাজর,বিনস, আর অল্প নুন দিয়ে ৩মিনিট মতো নেরে নেব ।তার পর চাল আর ডাল ওতে দিয়ে দেব ।
- 5
এবার কাচা লঙ্কা,নারকেল কুড়ো লাল লঙ্কার গুরো,হলুদ, আদা বাটা,আর আন্দাজ মতোন নুন আর চিনি দিয়ে ভাল করে নেরে নেব ।
- 6
তার পর ৪কাপ জল দেব আর নেরে নিয়ে কম আঁচ করে ঢাকা দেব ।১৫মিনিট পর জন্য ।১৫মিনিট পর আবার ঢাকা খুলে আরেকবার নেরে নেব আর আবার ঢাকা দেব ।
- 7
এর পর আবার ১০মিনিট হলে ঢাকা খুলে দেখব সব জল শুকিয়ে গেছে ।তখন কিছু ভাজা কাজু, কিশমিশ,পনির, আর ঘি,গরম মশলার গুরো দিয়ে নেরে চেরে গ্যাস বন্ধ করব ।
- 8
তাহলে হয়ে গেল ঝরঝরে গোল্ডেন রঙের স্বর্ণচূর খিচুড়ি। এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)