রং দে বসন্তী পোলাও (Rang de basanti Polau recipe in Bengali)

রং দে বসন্তী পোলাও (Rang de basanti Polau recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো করে ধুয়ে ঝড়িয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে।
- 2
তারপর চালের মধ্যে পরিমাণ মত হলুদ, চিনি, আদা বাটা, লবণ, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটিকে ঢাকা দিয়ে ৪০ মিনিট রেখে দিন।
- 3
কড়াই তে সাদা তেল ও ৩ চামচ ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে কাজু গুলো দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তাতে কিসমিস দিয়ে হালকা ভাজা ভাজা হলে তাতে চালের মিশ্রনটা দিয়ে দিতে হবে।
- 4
চাল কম আঁচে নাড়াচাড়া করে তাতে গরম জল দিয়ে দিতে হবে।খেয়াল রাখতে হবে যত কাপ চল ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। কম বেশী যাতে না হয়।এর মধ্যে ২ টো কাঁচা লঙ্কা চিরে দিন।
- 5
তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিন। ৫-১০ মিনিট অন্তর ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে। নুন মিষ্টি কম হলে সেই সময় দিয়ে দিতে হবে।
- 6
তারপর চাল সিদ্ধ হয়ে এলেই তৈরী বাঙালির উৎসব অনুষ্ঠানের চিরকালের ঐতিহ্যবাহী পদ রং দে বাসন্তী পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)